ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

সৌদি যাচ্ছেন জামায়াত আমির শফিকুর রহমান

২০২৬ মার্চ ০৪ ১০:৪০:১৩


সৌদি যাচ্ছেন জামায়াত আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের অংশ হিসেবে সৌদি আরবে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ওমরাহ আদায়ের উদ্দেশ্যে তার এই সফর বলে জানিয়েছে দলীয় সূত্র।

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

দলীয় সূত্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তার সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওমরাহ পালন শেষে আগামী ৬ মার্চ সকালে তার ঢাকায় ফেরার কথা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশীয় বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয় এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২... বিস্তারিত