ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
হরমুজ সংকটে তিন বছরে সর্বোচ্চ তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতি বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা দিয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জেরে সরবরাহ শঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের দামে। বিশেষ করে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বাজারে অস্থিরতা চরমে উঠেছে।
আন্তর্জাতিক বাজারে মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম মঙ্গলবার ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে, যা জুলাই ২০২৪-এর পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রধান সূচক ডব্লিউটিআইও ৭ শতাংশের বেশি লাফিয়ে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৪৭ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও বিঘ্নিত হতে পারে এবং দাম নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। কারণ, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বে মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত সংঘাতে প্রায় ৮০০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাও রয়েছেন বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে ইরানও পাল্টা হামলা জোরদার করেছে। ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্তত চারটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে, যা বাজারে আতঙ্ক বাড়িয়েছে।
এদিকে কূটনৈতিক সমাধানের প্রস্তাব নাকচ করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যারা আলোচনার কথা বলে শেষ পর্যন্ত সামরিক পথ বেছে নিয়েছে, তাদের জন্য এটি ‘চিরস্থায়ী লজ্জা’ হয়ে থাকবে। তার ভাষায়, ইরান এখন পুরোপুরি প্রতিরক্ষা কৌশলে মনোযোগ দিচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি