ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রকে ‘দাঁতভাঙা’ জবাবের হুঁশিয়ারি চীনের
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চীনের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য এ সিদ্ধান্ত ঘিরে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, আর পাল্টা প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান জানিয়েছে বেইজিং।
ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে চীনের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর কঠোর জবাব দেবে।
তিনি আরও বলেন, সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে চীন সবসময় সতর্ক ও দায়িত্বশীল নীতি অনুসরণ করে এবং এসব রপ্তানি দেশের আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় কঠোরভাবে নিয়ন্ত্রিত।
এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, তাদের পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। প্রথমে কোনো দেশের নাম উল্লেখ না করলেও পরে ধারণা করা হয়, এই সতর্কবার্তা চীন ও রাশিয়ার দিকেই ইঙ্গিত করে দেওয়া হয়েছে।
রোববার ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে চীন এই তালিকায় থাকবে কিনা তিনি জবাবে নিশ্চিত করেন, চীনও এর আওতায় পড়বে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর