ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
জ্বালানি সংকটে দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকট মোকাবিলায় সব খাতে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত পর্যায়েও অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সাশ্রয়ী আচরণ গড়ে তোলা এখন সময়ের দাবি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে ওসমানি স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব সত্ত্বেও সরকার দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে তেল-ডিজেলের দাম বাড়লেও জনদুর্ভোগ বিবেচনায় বাংলাদেশে এখনো দাম বাড়ানো হয়নি। এ খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার জনগণের কাছে দায়বদ্ধ এবং তাদের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। একই সঙ্গে রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ ব্যক্তিগত জীবনেও অমিতব্যয়িতা পরিহার করার আহ্বান জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়