ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সৌরবিদ্যুৎ খাতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের
নিজস্ব প্রতিবেদক: সরকার ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ খাতে বড় ধরনের সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে, যেখানে মোট ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন ব্যয় চার থেকে আট টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এ তথ্য জানান।
তিনি বলেন, সৌরবিদ্যুতের পাশাপাশি জৈবগ্যাস ও বায়ুশক্তি খাতেও উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি মালিকানাধীন জমি ব্যবহার করে বড় আকারের প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এ উদ্যোগ বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে। অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত কার্যক্রম শুরু হবে এবং প্রয়োজনে নীতিমালা সংশোধন ও নতুন আইন প্রণয়ন করা হবে।
সরকারি জমি, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল সংলগ্ন এলাকায় ছোট ও বড় বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নীতিমালা সহজ করার ওপর জোর দেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারি অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, সরকারি সহায়তায় বিনিয়োগ পরিবেশ আরও সহজ করা হবে।
জ্বালানি সংকট ও বাজার পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে, তবে কিছু ক্ষেত্রে বাজারের অস্থিরতা ও ব্যবসায়িক প্রবণতার কারণে জ্বালানি বিতরণে সাময়িক সমস্যা তৈরি হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর