ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
হরমুজে উত্তেজনার মাঝেই বিকল্প পথের প্রস্তাব ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেই বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে জাহাজ চলাচলে আংশিক ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি।
ইরানের ক্ষমতাসীন সরকারের একটি সূত্র জানায়, বাণিজ্যিক জাহাজগুলো যদি হরমুজ প্রণালির ওমান অংশ ব্যবহার করে চলাচল করে, তাহলে তাদের ওপর হামলা চালানো হবে না। তবে এই প্রস্তাব কার্যকর হবে তখনই, যখন যুক্তরাষ্ট্র তেহরানের উত্থাপিত দাবিগুলো মেনে নিতে প্রস্তুত থাকবে।
এর আগে ইরান সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি না দিলে তারা আবারও যুদ্ধে ফিরতে পারে।
১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে। প্রণালিটির উত্তর উপকূলে রয়েছে ইরান, আর দক্ষিণ উপকূলে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে এই পথের গুরুত্ব অত্যন্ত বেশি।
বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোর জন্য এর গুরুত্ব আরও বেশি, কারণ তাদের জ্বালানি আমদানির বড় অংশ এই পথেই আসে। এছাড়া সার, রাসায়নিকসহ বিভিন্ন পণ্য পরিবহণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৪০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করে। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইরান এই প্রণালিতে অবরোধ জারি করে।
এর ফলে অনেক জ্বালানিবাহী জাহাজকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে এবং সরবরাহ সংকট দেখা দিয়েছে।
এছাড়া অবরোধের কারণে বর্তমানে হরমুজ প্রণালিতে শত শত জাহাজ আটকা পড়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, সেখানে কয়েক শত জাহাজ ও দুই হাজারের বেশি নাবিক আটকে রয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ