ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বিবিসিতে চাকরি হারাচ্ছেন ২১ হাজার ৫০০ কর্মী
আন্তর্জাতিক ডেস্ক: আর্থিক সংকট মোকাবিলা এবং ব্যয় সংকোচনের লক্ষ্যে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)। লন্ডনে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় কর্মীদের এই দুঃসংবাদ দেওয়া হয়েছে। নতুন মহাপরিচালক ম্যাট ব্রিটিন আগামী ১৮ মে দায়িত্ব নেওয়ার আগেই এই বিশাল ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করা হলো।
বিবিসি সূত্রে জানা গেছে, সংস্থাটির বার্ষিক বাজেট থেকে প্রায় ৬০ কোটি পাউন্ড সাশ্রয় করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এই লক্ষ্যমাত্রা অর্জনে মোট জনবলের ১০ শতাংশ কমানো অপরিহার্য হয়ে পড়েছে। ২০১১ সালের পর গত দেড় দশকে এটিই বিবিসির ইতিহাসে সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সংবাদ প্রচার নিয়ে বিতর্কের মুখে পড়ে বিবিসি। এর জেরে গত বছর সংস্থাটির তৎকালীন মহাপরিচালক টিম ডেভি পদত্যাগ করেন। এরপর অন্তর্বর্তীকালীন মহাপরিচালক রদ্রি তালফান ডেভিস আনুষ্ঠানিকভাবে এই ছাঁটাই প্রক্রিয়ার কথা জনসমক্ষে আনেন।
বিবিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে কর্মীদের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক অস্থিরতা এবং সংস্থার বাজেট ঘাটতি সামাল দিতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে টিকে থাকতেই তারা এই কৃচ্ছ্রসাধন নীতির আশ্রয় নিচ্ছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ