ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
বিনোদন ডেস্ক: কিছুটা আড়ালে থাকলেও হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন পরীমনি। নতুন একটি ভিডিও পোস্ট করে আবারও ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
২০২৪ সালে রঙিলা কিতাব সিরিজে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়ালেও এরপর তাকে নিয়মিত নতুন কাজে দেখা যায়নি। ব্যক্তিগত জীবন নিয়েও ছিল নীরবতা। তবে সেই নীরবতা ভেঙে গতকাল রাতে নিজের ফেসবুকে ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন তিনি, যা প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়।
ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা গেছে পরীকে। মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই ভিডিওটির ভিউ ছাড়িয়েছে ১৩ লাখ। এতে প্রতিক্রিয়া এসেছে ৪১ হাজারের বেশি এবং মন্তব্য জমা পড়েছে ৭ হাজারেরও বেশি।
ভিডিওতে পরীর লুকের প্রশংসা করেছেন অনেক ভক্ত। কেউ তাকে ‘বাংলার লেডি সুপারস্টার’ বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ আগুনের ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। তবে কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে পোশাক নিয়ে, যার একটির জবাবে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন পরী নিজেই।
সবশেষে তাকে দেখা গেছে কলকাতার ফেলুবক্সী সিনেমায়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর-এর ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন চঞ্চল চৌধুরী। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত