ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
নিজস্ব প্রতিবেদক: গত ১৬ মার্চ নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে নিয়োগ দেয় সরকার। তবে দায়িত্ব গ্রহণের এক মাস পার হলেও এখনো তিনি উপাচার্যের জন্য নির্ধারিত কোনো অফিস সুবিধা পাননি বলে অভিযোগ উঠেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমসহ অন্যান্য প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটছে।
নতুন এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর থেকেই কাঙ্ক্ষিত প্রশাসনিক কাঠামো ও সহায়তা না পাওয়ার বিষয়টি সামনে এসেছে। ফলে ভর্তিসহ একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এ বিষয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, একটি নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু করলেও প্রয়োজনীয় প্রশাসনিক সুবিধা এখনো দেওয়া হয়নি।
তিনি বলেন, “আমার অফিস নেই, চলাচলের জন্য কোনো গাড়ি নেই। অন্যের গাড়ি ধার করে কাজ করতে হচ্ছে। কাজ পরিচালনার জন্য পর্যাপ্ত জনবলও দেওয়া হয়নি। কলেজগুলো পরিদর্শনে যেতে হলে কাউকে অনুরোধ করে যেতে হচ্ছে। আমাকে ইউজিসিতে বসতে বলা হয়েছে, কিন্তু সেখানে কয়েকজন লোক নিয়ে কাজ করা সম্ভব নয়।”
তিনি আরও জানান, নতুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নিয়োগ না হওয়ায় ভর্তি কার্যক্রম ব্যাহত হচ্ছে। আগামী সপ্তাহ থেকে ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। ভর্তি কার্যক্রম দ্রুত শুরু করতে হলে রেজিস্ট্রার প্রয়োজন, কারণ প্রশাসনিক চিঠিপত্র স্বাক্ষরের দায়িত্ব ভিসির একার পক্ষে সম্পাদন করা সম্ভব নয়।
ইউজিসি সদস্য মোহাম্মদ তানজিমউদ্দিন খান বলেন, নতুন উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আপাতত তার জন্য অস্থায়ী অফিসের ব্যবস্থা করা হয়েছে। শিগগিরই স্থায়ী অফিস দেওয়া হবে। পাশাপাশি জনবল বরাদ্দের প্রক্রিয়াও চলমান রয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো গঠনের প্রক্রিয়া ধাপে ধাপে এগোচ্ছে। অফিস, জনবল ও বাজেট সংক্রান্ত বিষয়গুলো নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে হয়। সাত কলেজের বাস্তবতায় নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে এটি তুলনামূলক বেশি বরাদ্দ পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক