ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে এবং সন্ধ্যার পর অপ্রয়োজনীয় ঘোরাঘুরি কমাতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠানো হয়।
দপ্তর থেকে পাঠানো স্মারকে বলা হয়, ‘মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করার লক্ষ্যে মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে’ শীর্ষক নির্দেশনায় শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ, সন্ধ্যার পর পড়াশোনায় মনোযোগী হওয়া, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে কলেজগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় এ ধরনের প্রোগ্রাম আয়োজন করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের (ভিসি) আদেশক্রমে এ ধরনের মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য কলেজগুলোকে অনুরোধ জানানো হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল