ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
আরও ১৬ কার্গো এলএনজি আসছে
নিজস্ব প্রতিবেদক: চলতি এপ্রিল ও আগামী মে মাসে মোট ১৬টি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এর মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা স্বাভাবিক রাখতে আমদানি কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, এপ্রিল মাসে মোট ৯টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চারটি কার্গো ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং নিয়মিত এলএনজি আমদানি অব্যাহত আছে। পাশাপাশি বিকল্প উৎস থেকেও গ্যাস সংগ্রহের উদ্যোগ থাকায় সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।
প্রকৌশলী রফিকুল ইসলাম আরও জানান, মে মাসে ১১টি কার্গো আমদানির পরিকল্পনা রয়েছে, যার মধ্যে সাতটি ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে এবং বাকি চারটির ক্রয় প্রক্রিয়া চলমান।
পেট্রোবাংলার অধীনস্থ রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সূত্রে জানা যায়, চলতি মাসে আমদানিকৃত ৯ কার্গোর মধ্যে দুটি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে এবং একটি অ্যাঙ্গোলা থেকে এসেছে। বাকি কার্গোগুলোও বিভিন্ন দেশ থেকে আসবে।
সরকার দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় আমদানিনির্ভরতা বাড়িয়েছে। এতে ভর্তুকি দিয়ে হলেও সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে, যাতে জ্বালানি সংকট তৈরি না হয়।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক বাজারে এলএনজির দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের জ্বালানি ব্যয়ও বাড়ছে, যা সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অনারারি অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরুল ইমাম বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে দাম বাড়ছে, ফলে আমদানিনির্ভর দেশগুলো চাপের মধ্যে রয়েছে। তবে বিকল্প উৎস ব্যবহার করলে এই চাপ কিছুটা কমানো সম্ভব।
তিনি আরও বলেন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো কাছাকাছি দেশ থেকে এলএনজি আমদানি করলে খরচ কমতে পারে এবং সরবরাহ ব্যবস্থাও সহজ হবে। এসব দেশ থেকে জ্বালানি সংগ্রহে বড় কোনো কূটনৈতিক বাধা নেই বলে তিনি মত দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি