ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আন্দামান সাগরে ট্রলারডুবি: বাংলাদেশিসহ খোঁজ নেই ২৫০ জনের
আন্তর্জাতিক ডেস্ক: আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দেওয়া এক যৌথ বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
জানা যায়, ট্রলারটি টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে আন্দামান সাগরে প্রবল ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের মুখে পড়ে এটি। অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ভারসাম্য হারিয়ে ট্রলারটি শেষ পর্যন্ত ডুবে যায়।
সংস্থাগুলোর বিবৃতিতে বলা হয়, এই দুর্ঘটনা দীর্ঘদিন ধরে চলমান বাস্তুচ্যুতি সংকট এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের ভয়াবহ প্রতিফলন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা অব্যাহত থাকায় তাদের নিরাপদ প্রত্যাবাসনের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে।
এছাড়া মানবিক সহায়তা কমে যাওয়ায় শরণার্থী ক্যাম্পগুলোর জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। শিক্ষা ও কর্মসংস্থানের সীমিত সুযোগ মানুষকে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।
এমন পরিস্থিতিতে নিরাপত্তা ও উন্নত জীবনের আশায় অনেকে অবৈধ সমুদ্রপথে যাত্রা করছেন। পাচারকারীদের মিথ্যা প্রতিশ্রুতি এবং বিদেশে উচ্চ আয়ের প্রলোভন তাদের এই ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন দ্রুত সহায়তা বৃদ্ধি করে এবং সংহতি জোরদার করে। এতে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীরও উপকার হবে।
বাংলাদেশ যখন নতুন বছর উদযাপন করছে, ঠিক তখনই এই দুর্ঘটনা স্মরণ করিয়ে দেয়—মিয়ানমারে বাস্তুচ্যুতির মূল কারণগুলো দ্রুত সমাধান করা জরুরি। একই সঙ্গে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে।
সমন্বিত উদ্যোগ ছাড়া এমন ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আরও প্রাণহানির শঙ্কা থেকে যাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ