ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নালিশি মামলায় জামিন পেলেন চিন্ময় দাস
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের একটি নালিশি মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন পেয়েছেন। বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের দায়ের করা মামলায় আদালত এ আদেশ দেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন তার জামিন মঞ্জুর করেন।
এর আগে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে বাদী পক্ষ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ এপ্রিল শুনানি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে জামিনের বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী নাজমুল হক।
আদালত সূত্রে জানা যায়, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তারা হাটহাজারীর মেখল ইউনিয়নে মীর নাছিরের মালিকানাধীন একটি মৌরশী জমিতে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর, গাছপালা কাটা ও মাছ আত্মসাৎ করেন। পরে জমিটি দখল করে সেখানে মুরগির ফার্ম স্থাপন ও মাছ চাষের মাধ্যমে ভোগদখল করেন, ফলে বাদী আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত