ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পাবলিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের বারবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ সীমিত করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কোনো শিক্ষার্থীকে সর্বোচ্চ দুইবারের বেশি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে না।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষার্থী একাধিকবার ফেল করলেও বারবার তাকে সুযোগ দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করানো হচ্ছে। এতে বর্তমান শিক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। শিক্ষার মানোন্নয়ন নাকি শুধু পাস করানো এ নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে প্রায় ৫৬ ধরনের প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার্থীদের পাস করানোর প্রবণতা দেখা যাচ্ছে, যা শিক্ষার মান ক্ষতিগ্রস্ত করছে কিনা তা পর্যালোচনার সময় এসেছে।
মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিব ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে পরীক্ষার স্বচ্ছতা, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং মূল্যায়ন পদ্ধতির মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত