ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে কেন্দ্র তালিকা, কেন্দ্র কোড, সংশ্লিষ্ট কলেজগুলোর নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তার বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বোর্ডটি এই আসনবিন্যাস প্রকাশ করে। নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন এবং গোপনীয় কাগজপত্র জেলা প্রশাসকের মাধ্যমে সংগ্রহ করে উত্তরপত্রসহ অন্যান্য নথি ঢাকা শিক্ষা বোর্ড থেকে নিয়ে পরীক্ষা পরিচালনা করবেন।
কেন্দ্র ব্যবস্থাপনা নির্দেশনা
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একইসঙ্গে উত্তরপত্রগুলো পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নীতিমালা অনুযায়ী প্রেরণ করতে হবে। ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবে এবং শেষ হলে সব নথি মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে।
কেন্দ্র তালিকা দেখতেক্লিক করুন এখানে
জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিংবা সিনিয়র শিক্ষক কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন।
শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কেন্দ্র তালিকা, বাতিল কেন্দ্রের তালিকা এবং নতুন কেন্দ্র অনুমোদন ও পুনঃস্থাপনের তালিকাও শিক্ষা বোর্ডের নির্ধারিত মাধ্যমে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি