ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হরমুজ উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের বড় সামরিক পদক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ওপর চাপ বাড়াতে নতুন করে ১০ হাজারের বেশি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক উপস্থিতি জোরদারের এই উদ্যোগকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বুধবার (১৫ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজ বহরে করে প্রায় ৬ হাজার সেনা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। চলতি মাসের মধ্যেই তারা গন্তব্যে পৌঁছাতে পারে।
বর্তমানে ওই অঞ্চলে ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ও ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’ নামের দুটি শক্তিশালী বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। নতুন রণতরীটি পৌঁছালে এই সংখ্যা তিনে দাঁড়াবে। এছাড়া মাসের শেষ দিকে ‘বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ’ এবং ১১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের আরও প্রায় ৪ হাজার ২০০ সেনা সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক অভিযানের পর এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই বিশাল সামরিক উপস্থিতি একদিকে আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী করবে, অন্যদিকে সম্ভাব্য বড় ধরনের সামরিক পদক্ষেপের প্রস্তুতিও নির্দেশ করে।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের আরোপিত নৌ অবরোধ এখন পুরোপুরি কার্যকর। তাদের দাবি, এর ফলে ইরানের সামুদ্রিক বাণিজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তবে আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অবরোধ সত্ত্বেও কিছু জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে। এতে মার্কিন অবরোধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
উত্তেজনার মধ্যেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হলেও খুব শিগগিরই পাকিস্তানে ইরানের সঙ্গে নতুন করে বৈঠক হতে পারে।
উল্লেখ্য, বর্তমানে দুই সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত