ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতির পরই নতুন সংঘাতের শঙ্কা, ইরানের কঠোর সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির সময়কাল যেন নতুন করে সংঘাত উসকে না দেয়—এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
রেজাই জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের অধিকার ও নিয়ন্ত্রণ স্বীকার করা জরুরি। অন্যথায় দেশটি আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতির ফলে যে সাময়িক অবকাশ তৈরি হয়েছে, সেটিকে যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে অস্থিতিশীলতা তৈরি বা সামরিক শক্তি বাড়ানোর কাজে ব্যবহার না করে।
এদিকে স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যা সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দেয়। তিনি বলেন, “অন্য পক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তারা একটি চুক্তি করতে চায়।”
তবে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি—কে যোগাযোগ করেছে, কী আলোচনা হয়েছে বা যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী ছিল, তা স্পষ্ট নয়। এর মধ্যেই মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে অবরোধ শুরু করেছে।
এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ফলে আগামী ২২ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প নৌ অবরোধের ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানায়, যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাবে তারা কঠোর প্রতিক্রিয়া দেখাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত