×

ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

২০২৬ এপ্রিল ১৫ ২১:৪২:০৩

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে মার্চ মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে রিটার্ন দাখিলের জন্য।

এনবিআরের ই-ভ্যাট ইউনিট মঙ্গলবার (১৪ এপ্রিল) এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানায়।

নোটিশে বলা হয়, পহেলা বৈশাখের সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেমের উন্নয়নজনিত সমস্যার কারণে মার্চ মাসের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা ১(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

সাধারণ নিয়ম অনুযায়ী, প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে আগের মাসের ভ্যাট পরিশোধ ও রিটার্ন দাখিল করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জরিমানার বিধান রয়েছে এ বিষয়টিও নোটিশে স্মরণ করিয়ে দিয়েছে এনবিআর।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি... বিস্তারিত