ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
যুদ্ধের মাঝেই চমক, হঠাৎ সংলাপে বসছে ইসরায়েল-লেবানন?
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল ও লেবাননের মধ্যে সম্ভাব্য সংলাপের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করছেন, এই উদ্যোগ অঞ্চলটিতে কিছুটা হলেও উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতাদের মধ্যে আবারও যোগাযোগের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি লিখেছেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা চলছে। দীর্ঘ সময় পর দুই নেতার মধ্যে নীরবতা ভাঙতে যাচ্ছে— তারা আগামীকাল কথা বলবেন।”
তবে এই সম্ভাব্য বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে বা এতে কারা অংশ নেবেন— সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
এর আগে ১৪ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে মিলিত হন ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।
তবে ওই বৈঠকের ফলাফল সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। পাশাপাশি বৈঠকের পরও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ইসরায়েল ও লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে লেবাননের কর্মকর্তারা এমন বৈঠকের বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)