ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আস্থার সংকট এক রাতে সমাধান সম্ভব নয়: ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এখনো বড় বাধা হয়ে রয়েছে, তবে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেখা যাচ্ছে—এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
মঙ্গলবার ওয়াশিংটনে ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে আস্থার সংকট গভীর এবং এটি রাতারাতি দূর হওয়ার নয়। তবে ইরান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আগ্রহী— এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
ভ্যান্স বলেন, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের আস্থার ঘাটতি রয়েছে। এটি এক রাতে সমাধান সম্ভব নয়। কিন্তু তারা যে চুক্তিতে আসতে চাইছে, সেটি আমাদের জন্য ইতিবাচক এবং বর্তমান অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট।”
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিনের সংঘাতের পর ৭ এপ্রিল থেকে ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান।
এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির পথে নিতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধি দল। সেখানে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জে ডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
প্রায় ২২ ঘণ্টাব্যাপী বৈঠক হলেও কোনো সমঝোতা চুক্তি ছাড়াই তা শেষ হয়। ফলে পরিস্থিতি এখনো অনিশ্চয়তায় রয়েছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসবে দুই দেশের প্রতিনিধিরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি