ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
৯ কেন্দ্রে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শনিবার
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য এনটিআরসিএর বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পরীক্ষাকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, আগামী ১৮ এপ্রিল (শনিবার) রাজধানী ঢাকার ৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দিনভর চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনটিআরসিএর সচিব (উপসচিব) এ এম এম রিজওয়ানুল হকের সই করা এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সংক্রান্ত জরুরি প্রয়োজন বা তথ্যের জন্য এনটিআরসিএ তিন কর্মকর্তার মোবাইল নম্বরও প্রকাশ করেছে। এগুলো হলো মো. মোস্তফা নুরুন্নবি শাকিল (সিস্টেম এনালিস্ট): ০১৭১৭-৯৭৬৩০৭, ড. এস এম আতিয়ার রহমান (সহকারী পরিচালক): ০১৭১৭৫৬০১২৫ এবং রফিকুল (সহকারী প্রোগ্রামার): ০১৭১৫-৫৯০৪০৫।
পরীক্ষার বিস্তারিত তথ্য এনটিআরসিএর ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
এই নিয়োগ পরীক্ষার জন্য ঢাকার ৯টি কেন্দ্রে আয়োজন করা হয়েছে, যেখানে প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন