ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সাবেক এমপি সানজিদা খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানমের বিদেশে যাওয়া আপাতত বন্ধ করে দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
রোববার (১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
আদালতে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন আবেদন উপস্থাপন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সানজিদা খানমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন।
দুদক আরও জানায়, বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে, তিনি দেশত্যাগের চেষ্টা করতে পারেন। তদন্ত চলাকালে তিনি বিদেশে চলে গেলে অনুসন্ধান প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
আদালত দুদকের আবেদন গ্রহণ করে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল