ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

খামেনিসহ ইরানি নেতাদের হত্যার প্রতিবাদে জামায়াতের মিছিল

২০২৬ মার্চ ০১ ১৩:৩৬:০৭

খামেনিসহ ইরানি নেতাদের হত্যার প্রতিবাদে জামায়াতের মিছিল

নিজস্ব প্রতিবেদক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার অভিযোগের ঘটনায় ক্ষোভ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, এই ঘটনার প্রতিবাদ ও ইরানের প্রতি সংহতি প্রকাশেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হবে। কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি মহানগর পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি দাবি করেন, আন্তর্জাতিক আইন অমান্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। ওই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের নিন্দা এবং ‘বন্ধুপ্রতিম রাষ্ট্র’ ইরানের প্রতি সংহতি জানাতেই এ বিক্ষোভ মিছিলের আয়োজন। দলটির কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ পর্যায়ের নেতারা এতে অংশ নেবেন বলেও জানান তিনি।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন... বিস্তারিত