ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
নববর্ষে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে নিজস্ব আয়োজনে বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশীয় সংস্কৃতির আবহে আয়োজিত এ শোভাযাত্রায় নানা বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে শোভাযাত্রাটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।
নারী, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ এতে অংশ নেন। শোভাযাত্রায় দেশীয় সংস্কৃতির নানা উপাদান যেমন মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলা প্রদর্শিত হয়। বাঙালিয়ানা পোশাকে শিশুদের উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ে। দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গানের সুরে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শোভাযাত্রার আগে আয়োজিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা হারিয়ে যেতে বসা ঐতিহ্য পুনরুদ্ধারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং বাঙালির স্বকীয় চেতনা জাগ্রত করার ওপর জোর দেন। পাশাপাশি তারা এমন সাংস্কৃতিক চর্চা থেকে বিরত থাকার আহ্বান জানান, যা ধর্মীয় বিশ্বাস ও ইসলামী শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত