ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন। পরিবারের দীর্ঘদিনের মানবিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
রোববার (১২ এপ্রিল) সকালে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় শহীদ হারুনুর রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে এবং সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল নির্মাণ কাজের সূচনা করেন। এ সময় তারা পরিবারের কাছে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
উদ্বোধনকালে আবুল কাশেম বলেন, শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, আর সেই দায়িত্ব থেকেই ‘আমরা বিএনপি পরিবার’ সবসময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অনেকে।
এছাড়াও ফেনী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর ট্যাংক রোডে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশিদ। ২০১৭ সালে তার বড় মেয়ের বিয়ের খরচও বহন করেছিলেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত