ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
‘আঙুলের কালি শুকানোর আগেই সংস্কার মুছে দিল বিএনপি’
নিজস্ব প্রতিবেদক: অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ইস্যুতে বিভিন্ন দল ও নেতাদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
এ প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেছেন, ‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি।’ শনিবার (১২ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে সারোয়ার তুষার বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকে বিএনপি ক্রমাগত বলে গেছে তারা জুলাই সনদ “অক্ষরে অক্ষরে” বাস্তবায়ন করবে। জুলাই সনদে প্রস্তাবিত সুপ্রিম কোর্ট সচিবালয় এবং পুলিশ কমিশন গঠনের ব্যাপারে নোট অব ডিসেন্ট ছাড়া সম্মত হয়েছে দলটি।’
তিনি আরও বলেন, ‘অথচ দুটি অধ্যাদেশই তারা বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় সংসদে বিল আকারে উত্থাপনের মধ্য দিয়ে বাতিল করা হয়েছে। পুলিশ কমিশন সংসদে না উত্থাপনের মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করেছে দলটি। আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি। অক্ষরে অক্ষরে মুনাফেকি।’
এই পোস্টের প্রায় চার ঘণ্টা আগে দেওয়া আরেক পোস্টে তিনি লেখেন, “ইউনূস কী চায়?”, “ইউনূস আসলে নির্বাচন দিতে চায় না”, “পাঁচ বছর ক্ষমতায় থাকার ফন্দি করেছে ইউনূস” এমন মন্তব্যগুলো দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল। তিনি উল্লেখ করেন, “সংস্কার দরকার নাই, দ্রুত নির্বাচন দিয়ে চলে যান” এ ধরনের বক্তব্যও প্রচলিত ছিল।
তিনি আরও লেখেন, বিভিন্ন টকশোতে “নির্বাচন বনাম সংস্কার”, “নির্বাচন পেছানোর ষড়যন্ত্র”, “নির্বাচন নিয়ে টানাপোড়েন” এ ধরনের আলোচনায় প্রতিনিয়ত জবাব দিতে হয়েছে। “কী সংস্কার করল ইউনূস সরকার” এ প্রশ্নও ছিল নিয়মিত। এখন জনগুরুত্বপূর্ণ ও সংস্কারধর্মী অধ্যাদেশ বাতিল হওয়ায় চারদিকে হতাশা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শেষে সারোয়ার তুষার বলেন, ‘তবে বেশি হতাশ হলে আবার ‘মৌলবাদ’ ক্ষমতায় চলে আসে কি না এই শঙ্কায় “পরবর্তীতে অধিকতর যাচাই-বাছাই করে আইন করা হবে”—বিএনপির এই ব্যাখ্যায় এখনো অনেকেই আস্থা রাখতে চাইছেন। কথায় আছে, ডুবন্ত ব্যক্তি খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে বিএনপির খেলা মাত্র শুরু পিকচার আভি বহুত বাকি হ্যায়…।’
সব মিলিয়ে, অধ্যাদেশ বাতিলের এই ইস্যুতে রাজনৈতিক বিতর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত মিলছে, যা ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা