ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
মেয়র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টি-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন বলে জানিয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দলের পক্ষ থেকে এখনো সিদ্ধান্ত রয়েছে ঢাকা উত্তরে মেয়র পদে তাকে প্রার্থী করা হতে পারে এবং সে লক্ষ্যে তিনি প্রস্তুতি নিচ্ছেন।
নির্বাচনী প্রস্তুতির বিষয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, সিটি কর্পোরেশনের বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে তিনি গভীরভাবে কাজ করছেন। আইনি সংস্কারসহ বিভিন্ন ইস্যু তিনি চিহ্নিত করেছেন এবং সেগুলো নিয়ে পরিকল্পনা করছেন।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা, মশক নিধন এবং নগর ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ জনদুর্ভোগের বিষয়গুলোকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সমস্যা নিয়ে কথা বলা শুরু করেছেন এবং আগামী দিনে পরিকল্পিতভাবে সেগুলো জনসমক্ষে আরও তুলে ধরার কথা জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫