ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার লঙ্ঘন করেছে: জামায়াতে আমির
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার ও মানবাধিকার সংক্রান্ত একাধিক অধ্যাদেশ বাতিল করে দলটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করছে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুদক ও পিএসসি অধ্যাদেশসহ জনস্বার্থ সংশ্লিষ্ট যেসব সংস্কার প্রস্তাব ফ্যাসিবাদ প্রতিরোধে জরুরি ছিল, সেগুলো বিএনপি সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করেছে। তিনি আরও বলেন, এই অবস্থান জনগণের প্রত্যাশার বিপরীত এবং ইশতেহার লঙ্ঘনের শামিল।
তিনি অভিযোগ করে বলেন, এসব ইস্যুতে প্রতিবাদ জানিয়ে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন এবং ভবিষ্যতে জনগণের বিজয় নিশ্চিত করতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং এটি গণমানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের