ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করলেও যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার খবরে সরবরাহ বিঘ্নের শঙ্কা কিছুটা কমেছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮.৪০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম ১.৭ শতাংশ কমে ৯৭.৪০ ডলারে দাঁড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সম্ভাব্য একটি চুক্তি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগ চলছে।
এর আগে সপ্তাহান্তে আলোচনায় অগ্রগতি না হওয়ায় ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের নির্দেশ দেন ট্রাম্প, যার পরপরই তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়।
সোমবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ হয়েছে এবং তারা একটি চুক্তি করতে আগ্রহী।
অন্যদিকে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পাঁচ বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র তা ২০ বছরের জন্য বন্ধ রাখার শর্ত দিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষ পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে বিভিন্ন প্রস্তাব বিনিময় করেছে। তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তবুও কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভবিষ্যতে সরাসরি আরেক দফা বৈঠকের সম্ভাবনা এখনো উজ্জ্বল রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি