ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আইন কমিশনের কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আইন কমিশনের কার্যকারিতা নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গত দুই দশকে কমিশনের পেছনে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হলেও এর ফলাফল অত্যন্ত সীমিত। জনগণের অর্থ ব্যয়ের তুলনায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও ইউএনডিপি আয়োজিত যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম মাহবুব উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এবং নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন গুলব্র্যান্ডসেন।
আইনমন্ত্রী বলেন, আইন কমিশন এখন পর্যন্ত ১৬৯টি আইনের সুপারিশ করলেও এর মধ্যে মাত্র আটটি বাস্তবায়িত হয়েছে। প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা ব্যয় হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই।
তিনি প্রশ্ন তোলেন, অবসরপ্রাপ্ত বিচারপতিরাই কেন আইন কমিশনের চেয়ারম্যান হবেন। এছাড়া সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতিদের অবসরের পর বিভিন্ন লোভনীয় পদে নিয়োগ বিচার বিভাগের নিরপেক্ষতা ক্ষুণ্ন করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতি আধুনিকায়ন করা জরুরি। বিশেষ করে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বিদ্যমান ব্যবস্থায় কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে, যা পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
তিনি উদাহরণ টেনে বলেন, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে ন্যায়ের আশ্বাস দিয়ে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে, যা আইন পেশার নৈতিকতার প্রশ্ন তোলে।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সংস্কার ও বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন আইনমন্ত্রী।
তিনি বলেন, এসব বিষয় স্বচ্ছ ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখা জরুরি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞান, মেধা ও সততার সমন্বয়ে রাষ্ট্র পরিচালনায় অবদান রাখতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি