ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ভিজিটর গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন স্থায়ীভাবে বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সম্প্রতি স্পিকারের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব তুলে ধরা হয়, যেখানে সংসদীয় কার্যক্রম সরাসরি দেখার মাধ্যমে শিক্ষার্থীদের গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার গুরুত্ব উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে নতুন প্রজন্মকে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতন করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষামন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে। পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা তাদের শেখার প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে।
বর্তমানে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে মোট ৪৪৮টি আসন রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এর মধ্যে ৫০টি আসন অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। বাকি ৩৯৮টি আসনের মধ্যে ১০০টি আসন শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেওয়া হলে সারা দেশের শিক্ষার্থীরা সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করার সুযোগ পাবে বলে মত দেওয়া হয়।
চিঠিতে আরও বলা হয়, মোট ১৫০টি আসন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য স্থায়ীভাবে সংরক্ষণ করা হলে শিক্ষার্থীদের সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনা ও নীতিনির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা আরও সুদৃঢ় হবে। এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলেও উল্লেখ করা হয়।
সবশেষে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষামূলক স্বার্থ বিবেচনা করে এবং সংসদীয় গণতন্ত্রকে আরও জনমুখী ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে প্রস্তাবটি বিবেচনার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর