ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডিজেল-জেট ফুয়েলের জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জেট ফুয়েল ও ডিজেলের নতুন চালান চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে। সিঙ্গাপুর থেকে আনা জেট ফুয়েলের একটি জাহাজ ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে, আর রাতের মধ্যে আরও দুটি ডিজেলবাহী জাহাজ আসার কথা রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়ে। ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সরবরাহ করা এ জাহাজে প্রায় ১২ হাজার টন জেট ফুয়েল রয়েছে।
সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, ১২ এপ্রিল পর্যন্ত দেশে জেট ফুয়েলের মজুত ছিল প্রায় ২২ হাজার টন, যা দিয়ে প্রায় ১৫ দিনের চাহিদা পূরণ সম্ভব। নতুন চালান যুক্ত হওয়ায় মজুত আরও বৃদ্ধি পেয়েছে। দেশে জেট ফুয়েলের চাহিদা তুলনামূলক কম হলেও সরবরাহ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ১ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশে জেট ফুয়েল বিক্রি হয়েছে ২১ হাজার টন, যেখানে দৈনিক গড় বিক্রি ১ হাজার ৭৫৮ টন। গত বছরের একই সময়ে এই গড় ছিল প্রায় দেড় হাজার টন।
এদিকে, রাতের মধ্যে চট্টগ্রামে আরও দুটি ডিজেলবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে প্রায় ৩৩ হাজার টন ডিজেল আসছে, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। একই সময়ে ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে প্রায় ৩৫ হাজার টন ডিজেল নিয়ে আসছে ভিটল এশিয়া।
দেশে ব্যবহৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেলের অংশই সবচেয়ে বেশি প্রায় ৬৩ শতাংশ। পরিবহণ, কৃষি, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে এর ব্যাপক ব্যবহার রয়েছে।
চলতি এপ্রিল মাসে দেশে প্রায় চার লাখ টন ডিজেলের চাহিদা রয়েছে বলে জানিয়েছে বিপিসি। এই চাহিদা পূরণে মাসজুড়ে ধারাবাহিকভাবে জ্বালানি তেলের চালান আনার পরিকল্পনা করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর