ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
সাবেক মেয়রের বাসায় গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে সাবেক মেয়র এম মনজুর আলমের বাসায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুটি গাড়িতে করে হাসনাত আবদুল্লাহ ওই বাসায় পৌঁছানোর পর তার উপস্থিতির খবর দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে বাড়ির সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা তাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কেন তিনি দেখা করতে এসেছেন এবং আওয়ামী লীগের একজন নেতার বাসায় তার উপস্থিতির উদ্দেশ্য কী। এ সময় তারা স্লোগান দিতে থাকেন এবং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে হাসনাত আবদুল্লাহ বাইরে এসে বিক্ষোভকারীদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন এবং পুলিশের সহায়তায় দ্রুত সেখান থেকে চলে যান।
এদিকে সাবেক মেয়র মনজুর আলমের রাজনৈতিক জীবন বেশ বৈচিত্র্যময়। তিনি প্রথমে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। টানা চারবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পাশাপাশি ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও পালন করেন।
২০১০ সালের চসিক নির্বাচনে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে তিনি দলটির সমর্থনে মেয়র নির্বাচিত হন। পরে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
তবে ২০১৫ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেন এবং রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর বিভিন্ন সময়ে তাকে আবারও আওয়ামী লীগের কার্যক্রমে দেখা যায় এবং ২০১৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন।
সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কখনো বিএনপি, আবার কখনো এনসিপির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি
- বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল ইসলাম
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ মে)
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?