ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঐতিহ্য রক্ষায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা মার্কিন রাষ্ট্রদূতের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য দীর্ঘদিন ধরে যেভাবে সংরক্ষিত হয়েছে, তা সত্যিই প্রশংসার যোগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এর আগে বিকেল ৪টা থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো গুলশান সোসাইটি লেক পার্ক এলাকা। নববর্ষ উপলক্ষে সেখানে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও চিত্রপ্রদর্শনীর, যা দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
সন্ধ্যার দিকে অনুষ্ঠানে যোগ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত দর্শকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি তিনি স্থানীয় শিল্পীদের আঁকা চিত্রকর্ম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে এটি ছিল তার প্রথম পহেলা বৈশাখ উদযাপন। প্রথমবারের মতো এ উৎসবে অংশ নিতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?