ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

খামেনির মৃত্যু নিয়ে ইসরায়েলের দাবি, অস্বীকার ইরানের

২০২৬ মার্চ ০১ ০২:২৪:৩৮

খামেনির মৃত্যু নিয়ে ইসরায়েলের দাবি, অস্বীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে এক ইসরায়েলি কর্মকর্তা।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। দাবি করা হয়, নিজ প্রাসাদের কমপাউন্ডে তিনি প্রাণ হারান এবং সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ইরানি উদ্ধারকারী দল।

শনিবার সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। এ ঘটনায় দ্য নিউইয়র্ক টাইমস একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করে, যেখানে প্রাসাদটিকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা যায়।

তবে ইরান সরকার খামেনির মৃত্যুর খবর অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও খামেনি দুজনই সুস্থ আছেন এবং সরকার স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এর আগে নেতানিয়াহু বলেন, তাদের কাছে থাকা তথ্য খামেনির মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে। পরে বার্তা সংস্থা রয়টার্সকৈ এক ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে উঠতে নিয়মিত বাজেট সহায়তার বাইরে বাংলাদেশকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার... বিস্তারিত