ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বেকারদের জন্য সুখবর: ৫ লাখ সরকারি নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, সরকার মোট ৫ লাখ নতুন কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে কেবল জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্দশ দিনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।
দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ ও শহর অঞ্চলে মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে একটি কেন্দ্রীয় কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং উপজেলা পর্যায়ে ১০ বিঘা আয়তনের উন্মুক্ত খেলার মাঠ প্রস্তুত করা হবে। এছাড়া নির্বাচনি ইশতেহার অনুযায়ী জাতীয় ক্রীড়াবিদদের জন্য বিশেষ ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিক লক্ষ্যমাত্রা ৫০০ জন হলেও প্রথম ধাপে ইতিমধ্যে ১২৯ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হয়েছে।
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ফ্রিল্যান্সার ও প্রযুক্তি খাতের দীর্ঘদিনের দাবি 'পেপাল' (PayPal) বাংলাদেশে চালু করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
জাপানগামী শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা ভিসাপ্রাপ্তির আগেই 'সার্টিফিকেট অব এলিজিবিলিটি'র ভিত্তিতে এই ঋণ সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)