ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

পুলিশের এক ডিআইজিসহ ১৬ কর্মকর্তার বদলি

২০২৬ এপ্রিল ১৫ ২১:৫৩:২৮

পুলিশের এক ডিআইজিসহ ১৬ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে আবারও বড় ধরনের রদবদল করা হয়েছে। সাম্প্রতিক এ সিদ্ধান্তে একজন ডিআইজি এবং ১৬ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে, যা পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (পুলিশ-১ শাখা) তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে এসবির অতিরিক্ত ডিআইজি, আরপিএমপির উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদকে অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদকে যুগ্ম কমিশনার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে একই বিভাগে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি (এসবি), সিএমপির উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়াকে অতিরিক্ত কমিশনার (সিএমপি), এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মাহবুবুল করিমকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

আরও বদলির মধ্যে রয়েছে আরএমপির উপ-পুলিশ কমিশনার আল মামুনকে অতিরিক্ত পুলিশ কমিশনার (আরএমপি), শিল্পাঞ্চল পুলিশ-৪ (নারায়ণগঞ্জ)-এর পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমানকে অতিরিক্ত ডিআইজি (এসবি) হিসেবে বদলি।

এছাড়া রংপুর রেঞ্জের পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি, এআইজি মো. জাহাঙ্গীর আলমকে পুলিশ সদর দপ্তরে, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ হায়াতুন নবীকে সিআইডিতে অতিরিক্ত ডিআইজি এবং এআইজি আবদুল্লাহ আল-মামুনকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার আফরোজা পারভীনকে একই কর্মস্থলে অতিরিক্ত ডিআইজি এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়াকে একই বিভাগে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে উঠতে নিয়মিত বাজেট সহায়তার বাইরে বাংলাদেশকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার... বিস্তারিত