ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
ঢাবি প্রতিনিধি: রাজধানীর মগবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ বাসের অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়, ফলে ভেতরে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান ডাকসুর ভিপি সাদিক কায়েম, সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ সংগঠনটির অন্যান্য নেতারা।
ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনসাফ বারাকা হাসপাতালে তিনজনকে নেওয়া হলে তাদের মধ্যে একজনের হাতে গুরুতর আঘাত থাকায় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। এদের একজনের নাকে সেলাই লেগেছে এবং হাতে আঘাত রয়েছে, অপরজন বুকে আঘাত পেয়েছেন।
তিনি আরও জানান, হলি ফ্যামিলি হাসপাতালে দুইজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাত ও পায়ে আঘাত লেগেছে এবং ব্যান্ডেজ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া একজন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা