ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শিক্ষকদের অবসর ভাতার টাকা আত্মসাৎ করা হয়েছে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন অভিযোগ করেছেন, শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় সাত হাজার কোটি টাকা বিগত সরকার আত্মসাৎ করেছে। তিনি বলেন, এ কারণে দীর্ঘ সময় ধরে শিক্ষকরা তাদের প্রাপ্য ভাতা পাচ্ছেন না।
বুধবার (১৫ এপ্রিল) সিলেটের মেন্দিবাগ অডিটরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০২২ সালের পর থেকে অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা শিক্ষকদের দেওয়া হয়নি। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সাল পেরিয়ে গেলেও শিক্ষকরা কোনো অর্থ পাননি। তার দাবি, বিগত সরকারের সময় দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রায় সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।
তিনি আরও বলেন, আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং থোক বরাদ্দের মাধ্যমে ধাপে ধাপে এই অর্থ পরিশোধ করা হবে। অনেক শিক্ষক অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল, মেডিকেল অ্যালাউন্স ও হাউস রেন্ট সুবিধার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।
এছাড়া ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নীতিমালার আওতায় আনার উদ্যোগের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ইংলিশ মিডিয়াম শিক্ষা থাকবে, তবে তা শিক্ষা মন্ত্রণালয়ের বিধিবিধানের বাইরে থাকতে পারে না। এ বিষয়ে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং একটি রেগুলেটরি বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, এসব স্কুলে উচ্চ বেতনে শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল ফি নেওয়া হলেও মান নিয়ন্ত্রণ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন রয়েছে। শিক্ষা ব্যবস্থা যদি শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে বৈষম্য বাড়বে বলেও তিনি সতর্ক করেন।
সিলেট অঞ্চলের শিক্ষা উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলে বিশেষ শিক্ষা তহবিল গঠন করা গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব।
সভায় আরও বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদীসহ অনেকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ