ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরানের বন্দর অবরোধকে বিপজ্জনক বলল চীন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং ইরানের বন্দর অবরোধের সিদ্ধান্তকে কঠোর ভাষায় সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করছে।
এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং অবরোধমূলক পদক্ষেপ শুধু উত্তেজনা বাড়াচ্ছে না, বরং আগে থেকেই নাজুক যুদ্ধবিরতি পরিস্থিতিকে আরও দুর্বল করে দিচ্ছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ হরমুজ প্রণালির নৌ চলাচলের নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ’ হিসেবে অভিহিত করেন।
গতকাল সোমবার (১৩ এপ্রিল) থেকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ কার্যকর হয়। এর মধ্যেই মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন নৌবাহিনীর অবরোধ উপেক্ষা করে চীনের একটি ট্যাংকার ওই প্রণালি অতিক্রম করেছে বলে জানা গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ এবং ‘কেপলার’-এর তথ্যেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল