ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মতপার্থক্য থাকলেও ঐকমত্যে পৌঁছাবে সরকার-বিরোধী দল: চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংশোধন নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেন, আলোচনার মাধ্যমে যৌথভাবে একটি প্রস্তাব আনা হবে।
বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
চিফ হুইপ বলেন, বর্তমানে সংবিধান সংশোধন নিয়ে কিছু মতভেদ থাকলেও তা দূর করে সবাই মিলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব।
তিনি আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া। পার্লামেন্টে আলোচনা ও সমালোচনার মাধ্যমে সমৃদ্ধ হওয়া এবং দেশপ্রেমের জায়গা থেকে ঐকমত্যে পৌঁছানো সময়ের ব্যাপার মাত্র বলেও উল্লেখ করেন তিনি।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরও তুলে ধরা উচিত। তিনি উদাহরণ দিয়ে বলেন, চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ হওয়ার খবর গুরুত্ব পেয়েছে, তবে একইসঙ্গে দুই লাখ মেট্রিক টন তেলবাহী দুটি জাহাজ ঘাটে নোঙর করার তথ্যও প্রচার করা প্রয়োজন ছিল।
সবশেষে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি সব ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতেও সরকার কাজ করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)