ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: ১০ দিনের কর্মসূচি ঘোষণা

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ২২:৫৪:২৯

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: ১০ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। অনুষ্ঠানে দলটির নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই। তিনি বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেন, “বিএনপি যদি ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চায় তাহলে দেশের জনগণ তাদের প্রতিহিত করবে।”

অন্যদিকে আরিফুল ইসলাম আদীব জানান, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিশংসনের প্রস্তাব উত্থাপনের ব্যাপারে ১১ দলীয় জোট ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি বলেন, “জোটের সব দল এই প্রস্তাবের পক্ষে থাকবে বলে আমরা বিশ্বাস করি।”

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগান এবং ‘বিপ্লব, বিকল্প ও বিনির্মাণ’ আদর্শকে সামনে রেখে এনসিপি নিম্নোক্ত কর্মসূচি পালন করবে:

২৮ ফেব্রুয়ারি: ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান। এতে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এদিন গত এক বছরের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনী করা হবে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নাহিদ ইসলাম, মাওলানা মামুনুল হকসহ বিশিষ্টজনদের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বিভাগীয় ও মহানগর ইফতার মাহফিলের সময়সূচি:

২ মার্চ: চট্টগ্রাম

৩ মার্চ: কুমিল্লা

৪ মার্চ: সিলেট

৫ মার্চ: ময়মনসিংহ

৬ মার্চ: ঢাকা

৭ মার্চ: ফরিদপুর

৮ মার্চ: বরিশাল

৯ মার্চ: খুলনা

১০ মার্চ: রাজশাহী

১১ মার্চ: রংপুর

১২ মার্চ: ঢাকা মহানগর

১৩ মার্চ: ঢাকা উত্তর

১৪ মার্চ: ঢাকা দক্ষিণ

এনসিপি নেতারা জানান, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে আরও বেগবান করতে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে এই কর্মসূচিগুলো পালন করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে উঠতে নিয়মিত বাজেট সহায়তার বাইরে বাংলাদেশকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার... বিস্তারিত