ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সংসদে কেন ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: সড়কের বেহাল অবস্থা ও বাড়তে থাকা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দ্রুত সড়ক উন্নয়নের দাবি জানিয়ে সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
হাসনাত আবদুল্লাহ বলেন, কুমিল্লার দেবীদ্বার এলাকার সড়কটি এখন প্রতিদিনই মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে। চলতি মাসেই এ সড়কে ২৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রশাসনের সঙ্গে কথা বললে তারা প্রশাসনিক জটিলতার কথা উল্লেখ করেন। কিন্তু দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে এ সড়কের কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় সড়কটি ছয় লেন করার পরিকল্পনা থাকলেও বর্তমানে এর প্রস্থ মাত্র ১৮ ফুট। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে এবং তিনি নিজেও এলাকায় যেতে অস্বস্তিতে পড়ছেন বলে উল্লেখ করেন।
সবশেষে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত সড়কটি প্রশস্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো প্রয়োজন, কারণ এই সড়ক উন্নয়ন হলে লাখো মানুষের জীবন রক্ষা পাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি