ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বার কাউন্সিলের আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী আইনজীবী সৈয়দ সায়েদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত। মনোনয়নপত্রে তাঁর স্বাক্ষরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা প্রশাসক বরাবর ১২ এপ্রিল একটি আবেদন করা হয়। তবে সেই আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী লিটন আহমেদ আবেদনকারী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দাখিল করেন। ব্যারিস্টার সুমনের পক্ষে জেলা প্রশাসকের কাছে ১২ এপ্রিল আবেদনটি করেছিলেনও তিনি।
রিট আবেদনে বলা হয়েছে, মনোনয়নপত্রে আটক সৈয়দ সায়েদুল হক সুমনের স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১২ এপ্রিল করা আবেদনের বিষয়ে জেলা প্রশাসকের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে।
রুল হলে বিচারাধীন অবস্থায় আটক সুমনের মনোনয়নপত্রে স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়ার পাশাপাশি তাঁর মনোনয়নপত্র গ্রহণ করতে বার কাউন্সিলকে নির্দেশনা দেওয়ারও আবেদন জানানো হয়েছে। আইনসচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব ও ঢাকার জেলা প্রশাসককে রিটে বিবাদী করা হয়েছে।
আইনজীবী লিটন আহমেদ জানান, বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন। ১৯ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ এপ্রিল। প্রার্থী হতে হলে মনোনয়ন ফরমে স্বাক্ষর করা বাধ্যতামূলক। এ কারণে জেলা প্রশাসকের কাছে ১২ এপ্রিল প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন করা হয়। কোনো সাড়া না পেয়ে পরবর্তীতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট করা হয়। শুনানির জন্য এটি আগামীকাল আদালতে উপস্থাপন করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর সাবেক কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, পুলিশ, সাংবাদিকসহ অনেকেই গ্রেপ্তার হন। এর ধারাবাহিকতায় ২২ অক্টোবর সৈয়দ সায়েদুল হক গ্রেপ্তার হন। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তাঁর বিরুদ্ধে বর্তমানে সাতটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত