ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
খাইবার-বেলুচিস্তানে অভিযানে ৩৪ সন্ত্রাসী নি-হ-ত
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর টানা অভিযানে অন্তত ৩৪ জন সশস্ত্র জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। দেশটির খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরে সেনা ও পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে ২৬ জন খাইবার পাখতুনখোয়ার এবং ৮ জন বেলুচিস্তানের বাসিন্দা। খাইবার পাখতুনখোয়ায় নিহতদের মধ্যে একজন আফগান নাগরিকও রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান, লাক্কি মারওয়াত ও বান্নু জেলা এবং বেলুচিস্তানের সাম্বাজা জেলায় চার দফায় অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে নিরাপত্তা বাহিনী লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে সন্দেহভাজনদের নির্মূল করে।
নিরাপত্তা বাহিনীর দাবি, খাইবার পাখতুনখোয়ায় নিহতরা পাকিস্তানভিত্তিক তালেবানপন্থি গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য। আর বেলুচিস্তানে নিহতরা বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-এর সঙ্গে জড়িত।
আইএসপিআর জানায়, কয়েকজন জঙ্গি আফগানিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের সময় গুলিতে নিহত হয়। অভিযান পরিচালিত এলাকাগুলো থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে অভিযানের সময় জঙ্গিদের পাল্টা গুলিতে চার পুলিশ সদস্য নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন।
উল্লেখ্য, পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১ সালের পর থেকে হামলার প্রবণতা তীব্র হয় এবং ২০২৪ সালকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে সহিংস বছর হিসেবে উল্লেখ করা হচ্ছে।
সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদে মদদ দেওয়ার অভিযোগে পাকিস্তান প্রায়ই ভারত ও আফগানিস্তানকে দায়ী করে আসছে। তবে দুই দেশই এ অভিযোগ অস্বীকার করেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি