ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে নারী ও শিশুসহ ১৮ জনকে আটক করেছে রাজ্য পুলিশ। সন্দেহজনক অবস্থান ও বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি তাদের চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে সন্দেহ দেখা দিলে নজরদারি শুরু হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় নাগরিকত্ব সংক্রান্ত বৈধ নথিপত্র চাইলে তারা তা দেখাতে পারেননি।
আটকদের মধ্যে শিশু বাদে বাকিরা দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে। তবে তাদের অবস্থান ও পরিচয় নিয়ে অস্পষ্টতা থাকায় তদন্ত জোরদার করা হয়।
মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে করে তাদের পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে পাঠানো হয়েছে। সেখান থেকে পরবর্তী সময়ে কোথায় নেওয়া হবে বা কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখনো পরিষ্কার নয়।
পুলিশ বলছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি