ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ, জানুন বিস্তারিত

২০২৬ ফেব্রুয়ারি ২২ ২১:১০:৩৫

অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ, জানুন বিস্তারিত

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের অধীনে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে গবেষণার দারুণ সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার বিখ্যাত মোনাশ ইউনিভার্সিটি। ‘মোনাশ ইউনিভার্সিটি রিসার্চ স্কলারশিপ-২০২৬’ এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ ২০২৬।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত মোনাশ ইউনিভার্সিটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত একটি শীর্ষস্থানীয় পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্বযুদ্ধের জেনারেল স্যার জন মোনাশের নামে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়। এটি ভিক্টোরিয়া রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও কোর্সগুলো পরিচালিত হয়ে থাকে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। শিক্ষার্থীদের আবাসন খরচ এবং রিলোকেশন ভাতা প্রদান করা হবে।

পড়াশোনার টিউশন ফি বাবদ যাবতীয় খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে।

মাসিক আবাসন ভাতা বা লিভিং অ্যালাউন্স প্রদান করা হবে।

প্রয়োজনীয় বই এবং কোর্স উপকরণের যাবতীয় খরচ দেওয়া হবে।

শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্যবিমা ভাতা নিশ্চিত করা হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

আগের শিক্ষাজীবনে ভালো ফলাফল এবং উন্নত মানের গবেষণা পরিচালনার সক্ষমতা থাকতে হবে।

মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট গবেষণা বা পিএইচডি প্রোগ্রামের জন্য অফার লেটার থাকতে হবে।

গবেষণার কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রার্থীর জন্য সহায়ক হবে।

ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আইইএলটিএস (IELTS) এ ন্যূনতম ৬.৫ স্কোর থাকতে হবে।

মোনাশ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সকল শর্ত ও নীতিমালা পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনকারীর পাসপোর্টের কপি এবং রঙিন ছবি।

সকল স্তরের অ্যাকাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট।

একটি আকর্ষণীয় মোটিভেশন লেটার।

গবেষণার বিষয়বস্তু বা রিসার্চ প্রপোজাল।

রেফারেন্স লেটার (বিভাগীয় প্রধান বা গবেষক কর্তৃক)।

আবেদনকারীর বিস্তারিত জীবনবৃত্তান্ত (সিভি)।

আইইএলটিএস (IELTS), টোয়েফল (TOEFL) বা সমমানের ইংরেজি স্কোরশিট।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের মোনাশ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন... বিস্তারিত