ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়
পার্থ হক: মধ্যপ্রাচ্যের গবেষণাধর্মী শিক্ষা জগতে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাউস্ট) আবারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করেছে স্কলারশিপ সুযোগ। বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চতর গবেষণার সুযোগ নিয়ে বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে এটি একটি স্বপ্নের গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।
২০০৯ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি মূলত বৈশ্বিক গবেষণা, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। এর প্রতিষ্ঠাতা কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদ বলেছিলেন, ‘কাউস্ট হবে সৌদি আরব ও বিশ্বমানবতার ভবিষ্যতের শান্তি, আশা ও পুনর্গঠনের দিশারী।’
কাউস্টের গবেষণা ও অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় ২০ বিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি বন্ডে বিনিয়োগ করা হয়, যেখান থেকে প্রতিবছর প্রায় এক বিলিয়ন ডলার মুনাফা আসে। এই আয় থেকেই বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ব্যয় পরিচালিত হয়। ২০২৫ সালে বিনিয়োগের দিক থেকে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কাউস্টের অবস্থান ষষ্ঠ। আধুনিক গবেষণাগার ও বিশ্বমানের শিক্ষকবৃন্দের কারণে একে অনেকেই মধ্যপ্রাচ্যের ‘এমআইটি’ হিসেবে অভিহিত করেন।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে কাউস্ট। বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণার আগ্রহীদের জন্য এটি একটি বড় সুযোগ।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ অর্থায়িত (ফুল-ফান্ডেড) প্রোগ্রাম
পড়াশোনা ও জীবনযাত্রার সব খরচ বহন করা হবে
কোনো আবেদন ফি নেই
বছরে ২০,০০০-৩০,০০০ মার্কিন ডলার (প্রায় ২৪–৩৬ লাখ টাকা) জীবনযাত্রা ভাতা
বিনামূল্যে আধুনিক আবাসন সুবিধা
মেডিক্যাল ও ডেন্টাল কভারেজ
আসা-যাওয়ার বিমান ভাড়া প্রদান
যোগ্যতা
মাস্টার্সে আবেদন করতে ব্যাচেলর ডিগ্রি এবং পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফল ও গবেষণায় আগ্রহ থাকতে হবে। স্কলারশিপ চলাকালে অন্য কোনো বৃত্তি গ্রহণ করা যাবে না।
প্রয়োজনীয় ডকুমেন্ট
একাডেমিক ট্রান্সক্রিপ্ট
স্টেটমেন্ট অব পারপাস
হালনাগাদ সিভি
পাসপোর্ট কপি
৩টি রিকমেন্ডেশন লেটার
IELTS 6.5 বা TOEFL 81 স্কোর
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ১১ এপ্রিল, ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ