ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
আকর্ষণীয় স্কলারশিপে জাপানে উচ্চশিক্ষার সুযোগ
পার্থ হক: উচ্চশিক্ষার জন্য বিদেশমুখী শিক্ষার্থীদের কাছে জাপান এখন অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। আধুনিক প্রযুক্তি, গবেষণার বিস্তৃত সুযোগ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার কারণে প্রতিবছরই দেশটিতে ভিড় বাড়ছে শিক্ষার্থীদের। এ প্রবণতাকে আরও উৎসাহিত করতে জাপান সরকার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় দিচ্ছে নানা ধরনের আকর্ষণীয় স্কলারশিপ।
১. মেক্সট (MEXT) স্কলারশিপ
জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ প্রদান করে। এটি স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ও গবেষণা প্রোগ্রামের জন্য প্রযোজ্য।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
মাসিক ভাতা
আসা-যাওয়ার বিমান ভাড়া
আবেদনপ্রক্রিয়া
সাধারণত এপ্রিল–জুলাই (দেশভেদে ভিন্ন হতে পারে) সময়ের মধ্যে আবেদন করতে হয়। জাপানি দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
২. জেসো (JASSO) স্কলারশিপ
জাপান স্টুডেন্ট সার্ভিসেস অর্গানাইজেশন (JASSO) স্বল্পমেয়াদী এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ দেয়।
সুযোগ-সুবিধা
মাসিক ৮০,০০০ ইয়েন ভাতা
আবেদনপ্রক্রিয়া
নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে হয়, যা জাপানের অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্ত।
৩. সাতো ইয়ো ইন্টারন্যাশনাল স্কলারশিপ
জাপানি ভাষায় দক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়।
সুযোগ-সুবিধা
স্নাতক পর্যায়ে মাসিক ১৫০,০০০ ইয়েন
স্নাতকোত্তর পর্যায়ে মাসিক ১৮০,০০০ ইয়েন
আবেদনপ্রক্রিয়া
জাপানি ভাষায় দক্ষতা আবশ্যক এবং জাপানের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে হয়।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্কলারশিপ
জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিজস্ব স্কলারশিপ দিয়ে থাকে। যেমন-
University of Tokyo
Kyoto University
Osaka University
সুযোগ-সুবিধা
টিউশন ফি মওকুফ বা কমানো
মাসিক ভাতা
আবাসন সুবিধা
আবেদনপ্রক্রিয়া
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ম অনুযায়ী আবেদন করতে হয় এবং বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যায়।
জাপানের এসব স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দ্বার আরও উন্মুক্ত করছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে আবেদন করতে পারলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের একটি বড় সুযোগ পেতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)