ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডস সরকার, আবেদন শুরু
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: নেদারল্যান্ডস সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও বিভিন্ন শর্ট কোর্সে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। “অরেঞ্জ নলেজ প্রোগ্রাম (ওকেপি)” স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের মোট ৪০টি দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, যার শেষ তারিখ ২২ এপ্রিল ২০২৬।
অরেঞ্জ নলেজ প্রোগ্রামটি নেদারল্যান্ডসের ডাচ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত একটি স্কলারশিপ। এর মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান। এই প্রোগ্রামের আওতায় এক হাজারেরও বেশি কোর্স রয়েছে। স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের মেয়াদ সাধারণত ১২ মাস, আর অনলাইন কোর্সগুলোর সময়সীমা ২, ৬ কিংবা ১২ মাস হতে পারে।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি প্রদান
ভিসা খরচ
ভ্রমণ খরচ
স্বাস্থ্যবিমা
আবেদনের যোগ্যতা
ওকেপি নির্ধারিত দেশের নাগরিক হতে হবে
বৈধ পরিচয়পত্র থাকতে হবে
পূর্ববর্তী ডিগ্রিতে ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে
সহ-শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় থাকতে হবে
ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে
প্রয়োজনীয় নথিপত্র
পাসপোর্ট
একাডেমিক সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র
দুইটি রেফারেন্স লেটার
পার্সোনাল স্টেটমেন্ট
ইংরেজি দক্ষতার সনদ
জীবনবৃত্তান্ত (সিভি)
রিসার্চ প্রপোজাল (প্রযোজ্য হলে)
আবেদন প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে পছন্দের একটি কোর্স নির্বাচন করতে হবে। এরপর সেই কোর্সটি যে বিশ্ববিদ্যালয় অফার করে, তাদের সঙ্গে যোগাযোগ করে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। আবেদনটিঅনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট আবেদন নির্দেশনা অনুসরণ করে জানা যাবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত